• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেট-২ আসনের উন্নয়ন  তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৬ পিএম;
সিলেট-২ আসনের উন্নয়ন  তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা
সিলেট-২ আসনের উন্নয়ন  তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষের জীবনমানের পরিবর্তনই রাজনীতির মূল লক্ষ্য। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়েই একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকা গড়ে তোলা হবে।’.

 .


মঙ্গলবার (২৪ মার্চ) ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের রাউথ খাই- চান্দাইর পাড়া রাস্তা পরিদর্শন করে ইরা মিয়ার বাড়িতে আয়োজিত সভায় ঈদের শুভেচ্ছা সভায় তিনি এসব কথা বলেন।.


এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মইনুল হক চৌধুরী, এসটি এমএম ফখরুদ্দিন, আব্দুল্লাহ মিসবাহ, আব্দুর রউফ আব্দুল, রায়হান আহমদ  সৈয়দ মোফাজ্জল আলী। সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইরা মিয়া।.


এদিকে, সোমবার (২৩ মার্চ) দিনব্যাপী বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন এবং নানা শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিকালে দৌলতপুর ইউনিয়নের ছালিয়া রোড হতে চৈতননগর ভায়া লামা টুকের বাজার  সংযোগ সড়কের মাটি ভরাট শেষে কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি লুনা বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। রাস্তা-ঘাটের উন্নয়ন হলে কৃষি, ব্যবসা ও শিক্ষা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে। তাই সরকার গ্রামকে শহরের সুবিধায় নিয়ে যেতে কাজ করছে।’.


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মইনুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান ও আব্দুল মুমিন মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।.


ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আবু তাহের মিছবাহ এবং মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মাছুম আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।.


বিকেলে এমপি লুনা দৌলতপুর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে সম্প্রীতি। সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’.


এরপর তিনি রামপাশা ইউনিয়নে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং রামপাশা বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।.


এর আগে সকালে ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ালা বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাজার সংলগ্ন খাল পরিদর্শন করেন। পরে ছাত্রদল নেতা আবিরের বাড়িতে গিয়ে তার অসুস্থ পিতার খোঁজখবর নেন, যা স্থানীয়দের মাঝে মানবিক দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ